সাদমান সাদিক ভাইয়ার একটা ইউটিউব vlog থেকে দারুণ জিনিস শিখেছিলাম। সেটাই আজকে সবার সাথে শেয়ার করছি।
শেখার ৪টি ধাপ আছে। ধাপগুলো হলো-
১. Unconsciously incompetent
২. Consciously incompetent
৩. Consciously competent
৪. Unconsciously competent
একেবারে প্রথম ধাপটার অর্থ হলো আমাদের শেখার এমন অবস্থা যে অবস্থায় আমরা জানিনা যে আমরা কি জানিনা। দ্বিতীয় ধাপটা আসে প্রথম ধাপটা অতিক্রম করার পরে এবং তা বোঝায় যে আমরা সচেতনভাবে জানি যে আমরা কি জানিনা। যেহেতু দ্বিতীয় ধাপে আমরা জানি আমরা কি জানিনা/আমাদের কি জানা প্রয়োজন, পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা ইচ্ছা করলেই তা জেনে ফেলতে পারব। তারপরে আসে তৃতীয় ধাপ। যখন আমরা যা জানিনা সচেতনভাবে তা জেনে ফেলবো তখন আমরা শেখার তৃতীয় ধাপে চলে আসব। তারপর এমন হবে যে আমাদের জানা/পারা জিনিস আমরা অনেকবার করতে করতে অভ্যস্ত হয়ে যাব। ফলশ্রুতিতে আমরা তখন আমাদের জানা/পারা কাজটা অচেতনভাবেই করে ফেলব। উদাহরণস্বরূপ, আমরা যখন অজু করি কখন শুরু করলাম আর কখন অজুর এক একটা ধাপ শেষ করলাম টেরই পেলাম না। অচেতনভাবে/ মনের অজান্তে কোন কাজ ঠিকঠাকই করেছি , এমন অবস্থা যখন হয় সেটাই হলো শেখার ৪র্থ ও সর্বশেষ ধাপ। ব্যাপারটা সত্যিই বেশ মজার।
আপনাদের সুবধার্থে আমি সাদমান সাদিক ভাইয়ার তৈরি করা ভিডিওটিও উপস্থাপন করছি। ভিডিওটি দেখতে ক্লিক করুন ⇓
ধন্যবাদ।
Comments
Post a Comment