সময়ের মূল্য আসলে কতখানি? সময়ের কথাই কেন বারবার ঘুরে ফিরে আসে? সময়ের কি কোন বিকল্প নেই? লালনের - সময় গেলে সাধন হবে না, কথাটা কি আসলেই সত্য। সময়কে কিভাবে কাজে লাগানো যায়? সময়কে কাজে লাগানোর মানেই কি সময়ের মূল্যায়ন করা? অনলাইনে ঘাটাঘাটি করে বহু সংজ্ঞা পেয়েছি কিন্তু সোজাসাপ্টাভাবে এককথায় যদি বলতে হয় তাহলে উইকিপিডিয়ার সংজ্ঞাটাই বলতে হয়, a dimension in which events can be ordered from the past through the present into the future, and also the measure of durations of events and the intervals between them. https://www.quora.com এ গেলে What is time? Why is it so valuable? শীর্ষক পাতায় দেখতে পাবেন সময় কি এবং কেন অনেক গুরুত্বপুর্ণ-এই প্রশ্নের দুটো উত্তর দেওয়া আছে। Servio Astacio নামের একজন খুব সুন্দর করে সময় সম্পর্কে খুব সহজ ভাষায় লিখেছেন। তো সময় কি সে সম্পর্কে এতো কথা না বাড়িয়ে চলুন সামনের দিকে এগুই। আমার মনে হয় আমরা প্রত্যেকেই জীবনে ভালো কিছু করতে চাই, হতে চাই, মানে যারা একটু সচেতন মানুষ তাদের কথাই বলছি আরকি। আর ভালো কিছু করতে হলে য...
নিজস্ব জীবনবোধ থেকে লেখালিখি করি, লেখালেখি করি মানুষকে সাহায্য করার জন্য, মানুষের মাঝে বিভিন্ন কিছুতে সচেতনতা তৈরি করার জন্য, হালাল পন্থায় অর্থ উপার্জনের জন্য, নিজের কথাগুলো মন খুলে বলবার জন্য। পাঠকের আনন্দে মনে একটা তৃপ্তি পাই। ভালোবাসি মানুষকে। মানুষকে বোঝাতে চাই অনেক কিছু, সাথে বুঝতেও চাই।